তাদের একটা ভোর হবে,
অন্ধকার কেটে যাবে নিঃসন্দেহে,
ঘোলাটে আকাশের প্রথম সূর্যের কিরণে
চোখ খুললেই সজীব আকাশ।
দিক – প্রান্ত থেকে ছুঁটবে আলোর রশ্মি,
অজান্তে পাশে হাত চলে যাবে।
অবাক আলোয় ফিরে তাকাবে হাতে,
সে কি !! প্রিয় সত্য হাতটা কোথায়??
জানালার গ্রীল বেয়ে নেমে আসবে শিশিরে
প্রস্ফুটিত হওয়া কিরণের আকর্ষণ,
শক্ত হাতের সত্য ভ্রম ভাঙবে।
অপ্রিয় হাতের ভরসায় তোমার যৌবন,
পাহারাদারের পরিবর্তন কেবল !!
তুমিই তোহ আলো থেকে কেবল মাত্রই
অন্ধকারে পা বাড়ালে পরম অবহেলে।
তুমি নিয়তিকে দোষ দাও
কিংবা কপাল চাপড়ে মরো,
দায় কি নিয়তির নিষ্ঠুরতার??
তুমিই তোহ অবহেলা মেলে দিয়েছিলে পথে।
করুণ কন্ঠে অতৃপ্তির তৃপ্তকর সুর
বাজে সত্যের পথে সুখ
মিলিয়ে যাচ্ছে নিয়তি, আলো ফিরছে।
তোমার তোহ গোপন কাষ্ঠ অবহেলায় ভরা,
সুখকর পৃথিবীতে দায়ী শুধু তীব্র প্রেম।
ভরা মৌসুমে সমস্ত কথা বৃথা,
আকুল কন্ঠে ‘ওগো শুনছো ‘ বলা।
তুমিই তোহ জন্ম দিলে অবহেলা
তবে নিয়তি দায়ী কেন হবে??
কেনই বা মিছে দোষী করো প্রেমিকের প্রেম।
সে তোহ আকুতি নিয়ে পড়ে ছিলো কোণে,
তুমিই তোহ দিয়েছিলে অবহেলা।
তোমার প্রেমই প্রেমিকের নিয়তি,
সবাই পুড়ছে, পুড়ুক , তাতে কি??
তুমিই তোহ বিজয়ী প্রেমে,
উৎসর্গ তবে কেবল প্রেমিকের প্রেম
এক অপ্রেমিকার অবহেলার ধারে।






