শিল্পীর আঁকা প্রেমের ছোঁয়াতে মায়া
অকল্পনীয় সুখের আদোলে মায়া,
কল্পনীয় অনুভুতিতে প্রেমের দোল,
অসুখে – মরে যাওয়া সুখ
দূরের সুরে ছন্নছাড়া
ঘর হারা এক পথিকের সুর।
মায়ায় প্রেম ছিলো নাহ
সুখের অনুভুতি ছিলো নাহ,
ছিলো নাহ অসুখে প্রশান্তি
ছিলো কিছু যত্নের অবহেলা,
আর
হেলায় হারানো প্রেমের দর।
হাতের ভরসায় ভেবেছিলাম অগাদ প্রেম ছিলো
হাতের ঘেরাবেশ মোটামুটি শক্ত ছিলো,
হাতের ফাঁকেও আরেকটা জীবন ছিলো
তুমি আমি মিলে আরেকটা জীবন বেড়ে উঠেছিলো।
অসমাপ্ত এই প্রেমের দায় আমার ছিলো,
কথাহীন শব্দের মায়ায় জীবন বন্দী ছিলো।
তবুও !! আমরা প্রেমে ছিলাম
আমরা বরং এই প্রেমেই থাকবো ।
What’s your Reaction?
1
2



