ইলশেগুঁড়ি

◼ ইলশেগুঁড়ি

◻ আরিফুল হক (সংশপ্তক)

অপরিচিতা, অস্ফুট তুমি হৃদয় কপাটে।
কুয়াশায় মোড়ানো দিগন্তটাও ধোঁয়াটে।

কাননের ফুলটা বড্ড নাজুক, নেতানো।
বাতাসের পরে চুলের বাহার, ঢেউ খেলানো।

গাছের মাথায় পক্ষির জট বাঁধানো অনুরাগ।
আমার হৃদয় আঁধারে তুমি টিমটিমে চেরাগ।

আকাশের বুকে মেঘের দখল নিরবধি।
হৃদয়ে তোমার যাপন, হয় কি উপলব্ধি?

সদ্য উদিত রবির ধুলোয় প্রাণের কতো গড়াগড়ি।
তোমাতে আমি কতটুকু? জামায় ইলশেগুঁড়ি?

Send private message to author
What’s your Reaction?
1
3
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
আরিফুল হক (সংশপ্তক)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!