— আরিফুল হক (সংশপ্তক)
বসে আছি আনমনে একেলা।
দেখছি বিশাল শূন্য আকাশ।
মনটাও লাগছে শূন্য—হতাশ।
উড়ছে পাখি বাতাসের তালে।
যেন খেলছে অদ্ভুত মায়ার জালে।
চোখটা কেমন পাকিয়ে যাচ্ছে।
ঘুম হয়নি রাতে, সব কেমন রাঙাচ্ছে।
হয় স্বপনে প্রেয়সী এসেছিলো।
নয় বাজে দুশ্চিন্তা ভর করেছিলো।
পাখিটা গেলো চলে অগোচর মনে।
আমি তবুও বসে আছি সেখানে।
এখনো মনটা রইলো সমশূণ্য।
এরূপে কেটে যায় দিন অগন্য।
থাকে শূন্য রয়ে যায় শূন্য।
মাঝে অযথা খেলে যায় বিষন্ন।








এই যে বিষন্নতা আর এই যে শূন্যতা আমদেরকে গ্রাস করে তা সত্যি বুঝিয়ে বলা মুশকিল। এই যে প্রতিটি দীর্ঘ শ্বাসের পেছনে না বলতে পারা কত যে ঘটনা থাকে তা জানতে চাওয়া মানুষেরও বেশ অভাব। কবিতার নামটিই যেন মনে করে দেয় এরকম শূন্যতা আসলে সবাইকেই কোননা কোন সময় গ্রাস করে।