◾আরিফুল হক (সংশপ্তক)
কে তুমি ?
ঐ শ্যামল কালো লজ্জাবতী মেয়েটা?
নাকি রবির আভা মলিন করা আলোকছটা?
যে কিনা চোখে কাজল দিতো কালো হওয়া সত্ত্বেও।
তাতে কি তার শ্যামল সুন্দর কমেছে কি কভুও?
তুমি কি সেই, যে কিনা আকাশে মেঘ হয়ে ছুটছিলো।
হয়তো না, হয়তো রাতের পেচাঁ হয়ে গুপটি মেরে বসেছিলো।
কে তুমি?
কেউতো হও নাকি?
যার কোনো ব্যাখ্যার নেই বাকি-
সেই কি তুমি?
What’s your Reaction?
3
1








Shundor.