বাহিরে বিজলি চমকাচ্ছে,বাতাস বইছে হু হু করে, এমন মৃদুমন্দ বাতাস আবার পড়ার জন্য বেশ একটি পরিবেশ সৃষ্টি করে। হাবু মিয়া বেলকনিতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে আনমনে। প্রকৃতির সখ্যতায় বই পড়া আজ জমে উঠেছে। একটু পাড়াগাতেই তাদের এ ছোট্ট কুটির৷ বাতাস ছাড়তেই ত কারেন্ট হয়েছে লাপাত্তা। চারিদিকে আলোটাও আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, তারপরও বই পড়াতে মনোবিয়োগ হয় না। এমনি করেই লহমা খানেক কেটে গেল। হাবু মিয়ার বই পড়ায় ছেদ পড়ল হটাত এক বেদনার্ত চিৎকারে৷ তার সম্বিত ফিরে এলো। আরে আসবেই তো, তার স্ত্রী তো সন্তান সম্ভবা। এক ঝটকায় বই পাশে সরিয়ে ঘরে এসে দেখে স্ত্রী ব্যথায় কাতরাচ্ছে। বাহিরে ঝুম বৃষ্টি,এ সময় হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব না, কাদাটে রাস্তায় এমনিতেই গাড়ির দেখা পাওয়া ভাড়৷ কোন দাঈকে খবর দেয়ারও জু নেই। চক্ষে সর্ষে ফুল দেখতে থাকল সে। কেমন যেন নিথর হয়ে এলো তার গাঁ। আচমকা চোখ আটকে গেল বাহরে; বৃষ্টির পানিতে হাবুডুবু খাওয়া এক পিপড়ায়। জীবন বাঁচানোর সে কী এক কোশেশ৷ তার ভাঙা মনে চেরাগ জ্বলে উঠল। অনুপ্রেরণার এক আবেশ সে খুজে পেল৷ বিপদ যতই আসুক হাল না ছেড়ে ঝুকে যেতে হবে দয়াময়ের দয়ার সাগরে। হৃদয়স্থ করতে হবে ইন্না মায়াল উসরি ইউসরা। আর যাই হোক তাঁর প্রতিশ্রুতি তো আর মিথ্যা হতে পারে না।
আফসানা আক্তার মীম
[Afsana Akter Mim]







মাশাআল্লাহ, সুন্দর উপলব্ধি।
Masha~Allah apu
Khun shundor apu👌
অসম্ভব সুন্দর