স্বপ্নের রাজপুত্র

মুখে তীব্র আলো পড়তেই ঘুমটা ভেঙে গেলো। আশ্চর্য আমি তো জানালা বন্ধ করেই ঘুমিয়ে ছিলাম। না আর ঘুমানো যাবে না, উঠে পড়লাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম গেইটটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। আজ কি কোনো অনুষ্ঠান আছে ঘরে? ফ্রেশ হতে যাওয়ার সময় দেখলাম আমার পড়ার টেবিলের উপর একটি পার্পল কালারের ব্রাইডাল লেহেঙ্গা।সাথে একগাদা ব্রাইডাল গহনা। আশ্চর্যের বিষয় এসব গহনা আর জামার ছবি মাকে দেখিয়ে বলতাম “মা আমার বিয়ের সময় আমার বরকে বলবে এই লেহেঙ্গাটা আর গহনাগুলো কিনে দিতে।”

সাথে আফসোস লাগলো ভীষণ যে,এগুলো কে পড়বে কিজানি। অাবার অন্যকারোর জিনসই’বা কেন আমার রুমে রাখতে যাবে?
আমি কিছু বুঝছিনা যে এক রাতের ভেতর কি এমন হলো যার জন্য এতো আয়োজন। আর এসবই বা কার?

রুম থেকে বের হতে না হতেই আমার সব বান্ধবী হলুদের বাটি নিয়ে আমাকে ঘিরে ধরলো। আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে ওদের জিজ্ঞেস করলাম,

“কি শুরু করেছিস তোরা আমাকে হলুদ,টলুদ মাখিয়ে?”

আমার কথা শুনে ওরা হাসতে লাগলো। নিজেকে তো এখন জোকারই মনে হচ্ছে।

“আশ্চর্য তোরা হাসছিস কেন?”

ওরা বললো, “পাগলী আজ যে তোর বিয়ে।”

দ্বিতীয়বারের মতো অবাক হলাম।

“আমার বিয়ে? পাগল হলি তোরা?”

ওরা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমাকে সাজাতে লাগলো। মা-বাবাকেও দেখছিনা কিছু জিজ্ঞেস করবো। কার সাথে বিয়ে হচ্ছে, ছেলে কি করে, দেখতে কেমন কিছুই জানিনা। শুধু জানি আজ আমার বিয়ে। সাজ সম্পূর্ণ শেষ। কিছুক্ষণ পর শুনতে পেলাম বর এসেছে।জানালা দিয়ে উঁকি দিলাম। তাকে দেখার পর আমি ভীষণ অবাক হলাম। এটা কি করে সম্ভব?
.
.
এটাতো আমার স্বপ্নের রাজপুত্র। যাকে কল্পনায় আমি রোজ আঁকতাম। বিয়ে শেষ হলো। তার সাথে এক গাড়িতে বসে শশুরবাড়ি যাচ্ছি। তার থেকে তো চোখই ফেরাতে পারছিনা। হঠাৎ তার পেছনে দেখলাম একটা তেলাপোকা। ভয়ে তার হাত খামচি দিয়ে ধরলাম।

“ও বাবা গো বাঁচাও।”

হঠাৎ বোনের কন্ঠস্বর শুনতে পেলাম।

“এই আপু আমার হাতটা ছাড়ো, ব্যাথা পাচ্ছি। এতো চিলাচ্ছো কেন?”

ঘুমটা ভেঙে গেলো। পরে বুঝলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম।

– Kashpiya Mehjabin

Send private message to author
What’s your Reaction?
3
18
8
0
0
0
0
Share:FacebookX
4 7 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Imtius haider
Guest
Imtius haider
4 years ago

Mind blowing 🥰❤️❤️

4

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!