তাল না হয়ে তিল
আচ্ছা নওরিন একটা কথা বলবো,
লজ্জা পাইতেছি কিন্তু আমার বলা উচিত কারণ বিষয় টা কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরতেছে।
কি? আরে বলে ফেল।
আচ্ছা শুন তাহলে, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবন সজ্ঞিনী ঠিক করে রেখেছেন, এখন যদি এমন হয় যে তোর আর আমার মধ্যে বিয়ে হয়ে গেলো।
সরি কিন্তু যদি হয়েই যায় তাহলে কি হবে?
কোনো এন্সার নাই ( নওরিন এটাকে কিভাবে নিছে জানি না,তবে ও সব সময় ভেবে চিন্তে উত্তর দেয়)
আমি আবার বললাম,আচ্ছা শুন এর পরে কি হবে সেটাও আমার মাথায় আসছে।
ওর চিন্তিত অবস্থাতেই আমাকে বললো, কী?
আমি বললাম, আমাদের বিয়ের পর যখন আমাদের সব ফ্রেন্ড এর মধ্যে রি ইউনিয়ন হবে তখন সবাই আমাদের একসাথে দেখে অনেক অভাক হবে এবং জানতে চাইবে কিভাবে সম্ভব হইলো
ওই সময় আমি বলার আগেই তুই বলে ফেলবি,
ঠিক এইভাবে বলবি ঃ আসোলে ও অনেক কিউট একটা ছেলে ছিলো তোরা জানিস ,এখোনো আছে।চুপিচুপি যে আমরা দুইজন দুইজনকে পছন্দ করি সেটা বিয়ের পরেই বুঝতে পারছি।জানিস আমার না এখোনো অভাক লাগে যে কিভাবে কি হয়ে গেলো এবং বিলিভ হইতাছিলো না। বিয়ের দিনেও মনে হইতেছিলো কি হচ্ছে কল্পনা নাকি। নিজেকে বুঝাতে সময় দিসিলাম তার জন্য বিয়ের পরের সাত দিন আমি ওর সাথে কোনো কথাই বলি নাই।
তুই ঠিক এভাবেই এন্সার গুলা দিবি সবাইকে।
নওরিন তুই কি আমার কথা শুনতেছিস?
আমি নওরিন কে দেখতে পাইতেছি না।
তারপর হঠাৎ বৃষ্টি হওয়া শুরু হলো। পানিতে আমার মাথা শরীর ভিজা শুরু করছে।
পিছনে চেয়ে দেখি নওরিন তার ব্যাগ থেকে বোতল বের করে আমার মাথায় পানি ঢালতেছে।
Muhammad Sultan Mahmud
Send private message to author





