কেমন করে জানি, আমাদের ভিন্ন পথ এক হয়ে গেল!
এখনো সেটা বুঝে পায় নি,
তুমি ছিলে এক গেয়ে যাওয়া কোকিল,
আমি ছিলাম বেদুঈন মরু বাজ।
কেমন করে জানি
পথের দূরত্বটা কেটে গেল
ছেড়ে এলাম তীব্র মরূদ্যানের গাছ-গাছালি আর শঙ্খ।
অপরিচিত আভাওয়ায় কোনভাবে মানাতে পারছিলেম না
তোমার সুরেলা কণ্ঠে নিজের নিদারুণ একাকীত্ব উপলব্দি করতে থাকি।
বারবার হারিয়ে, ফিরে আসা ধরণীর অপার ক্যানভাসে,
দুটো অভিন্ন প্রাণ, এক ঐকতানে উড়ে চলে।
স্বপ্ন আঁকে, ভালোবাসা গড়ে,
নতুন জীবনের প্রহেলিকা টানে।
কিন্তু কেমন করে জানি,
আমাদের ভিন্ন পথ এক হয়ে গেল
অনূঢ় আনন্দ নীড়ের কল্পনায়
আচ্ছন্ন এক বুড়ো বাজ, এক তরু কোকিল
সময় থেমে যায় নি কখনো,
না থেমেছিলাম আমরা।
বিদীর্ণ নীলিমায় অপরাগ শুক্ল চন্দ্রিমার কমল চাঁদরে,
মোহিত বসুধার, রহিত তটিনীর, এক হিমেল হাওয়া
খুঁজে দিয়েছিল আমাদের।
নিহিত ছিলাম, নাকি বিনিদ্র?
সে অন্তরা এ উদাসী লগ্ন, তার ধুলিজালে বাঁধা শশীর
নিভু আলোয়, পুথির ছন্দ ভেঙ্গে, মহাকাব্য লিখে
জগত দ্রষ্টা এক মনে শোনে, আকাশগঙ্গায় গেঁথে
আমাদের… এ নিখাদ ইতবৃত্তি
-সূচক
Send private message to author






