ব্যস্ত ছিলাম, ভুলে গেছি বনাম মনে ছিলো, ইচ্ছে হয়নি।

জীবন, জীবিকা আর সামাজিকতার প্রয়োজনে আমাদেরকে অনেকের সাথেই যোগাযোগ রাখতে হয়। হাজারো ব্যস্ততার মাঝেও আমরা পরস্পরের সাথে যোগাযোগ রাখি, আসা যাওয়া করে সামাজিকতা রক্ষা করি।

আজকাল টেলি যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কারনে ব্যক্তিগত ভাবে যোগাযোগের পরিবর্তে টেলিফোন, ইমেইল মেসেঞ্জার, ভাইবার, ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ ইত্যাদি যোগাযোগের এক প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গেই দুটো কথা।

যখন পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়,স্বজন, সহকর্মী, সহপাঠী বা অন্য জানা শোনা কারো সাথে আমাদের দেখা হয়, তখন আমরা সাধারণত একজন আরেক জনকে বলি,

(১) আমি ফোন করবো, ফোন দেবো।
(২) ফোন করো প্লিজ। কথা হবে।

পরবর্তী দৃশ্যপট:

অনেকদিন পর হঠাৎ আবার হয়তো দুজনের দেখা।

প্রশ্ন: “কিরে ভাই? ফোন তো করলেন না?”

উত্তর: “সরি ভাই, একেবারেই মনে ছিল না। খুবই ব্যস্ত ছিলাম। একদম ভুলে গেছি।”

আসলেই কি তাই?

কোন কোন ক্ষেত্রে উত্তরটা কি এই রকম হতে পারতো না?

“দুঃখিত ভাই। একেবারেই ব্যস্ত ছিলাম না। হাতে অনেক সময় ও ছিল। ফোন করার কথা ও ঠিকই মনে ছিল। তবে সত্যি বলতে কি, ফোনটা করতে মন চায়নি, ইচ্ছা করেই ফোনটা করা হয়নি।”

Md. Aowrangazeb Chowdhury
মোঃ আওরঙ্গজেব চৌধুরী
২০ আগষ্ট ২০২১।

Send private message to author
What’s your Reaction?
1
0
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
Aowrangazeb Chowdhury
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!