আমাদের ছোটকালের আনন্দ ও প্রচলিত খেলাধুলা। স্মৃতিতে ভর করে যতটুকু পেরেছি মনে করতে। এর বাইরে আপনার যদি কোন খেলার কথা মনে পড়ে দয়া করে যোগ করতে পারেন। আশা করি সবাই এতে আনন্দ পাবে। আমরা ছোট কালে প্রযুক্তিগত উৎকর্ষতা দেখিনি। আমাদের খেলাধুলা গুলো ছিল একেবারেই সাদাসিধে। কিন্তু এগুলো ছিলো নির্মল আনন্দের প্রতীক। আমি ছোট আকারে খেলাধুলা গুলোর খানিকটা বিবরণ দেয়ার চেষ্টা করছি। কিছুটা ভুল থাকতে পারে। কারণ পুরোটাই স্মৃতিনির্ভর। প্রয়োজনে শুদ্ধ করে দেয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো।
- দাড়িয়াবান্ধা : একটি আয়তাকার ক্ষেত্রকে ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করে ঘর তৈরি করা হয়। এক পক্ষ আরেক পক্ষকে ফাঁকি দিয়ে ঘর গুলো ক্রস করার চেষ্টা করে।
- কানামাছি ভোঁ ভোঁ: সাধারনত মেয়েদের খেলা। একটি মেয়ের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়া হতো এবং সে এই অবস্থায় অন্য মেয়েদেরকে টাচ করার জন্য খোঁজ করত।
- ডাংগুলি: বাসের দন্ড দিয়ে খেলা হতো।
- এক্কাদোক্কা : সাধারণত মেয়েদের খেলা। খেলার নিয়ম কানুনটা এ মুহূর্তে মনে পড়ছে না।
- লুডু : আপনারা এ সম্পর্কে জানেন।
- কুতকুত: সাধারণত মেয়েদের খেলা। আয়তকার কিছু ঘর বানিয়ে একটি মাটির পাত্রের টুকরো নিয়ে ডান পা দিয়ে তা ঠেলে ঠেলে ঘরগুলো পার করা।
- মার্বেল: বিভিন্ন রকমের মার্বেল খেলা প্রচলিত ছিল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল একটি নির্দিষ্ট গর্তের দিকে মার্বেল নিক্ষেপ করা এবং হাতে রক্ষিত একটি মার্বেল দিয়ে অপর একটি মার্বেল কে টাচ করা।
- সাতছাড়া : সাতটি মাটির ছাড়া কে একটার উপর একটা সাজিয়ে এ খেলা খেলতে হত।
- কাবাডি : দলবদ্ধ একটি খেলা। এক পক্ষ অপর পক্ষের এলাকায় ঢুকে কাউকে টাচ করে খেলার অযোগ্য করার চেষ্টা করা এবং অপরপক্ষ তাকে তাদের সীমানায় আটকানোর চেষ্টা করা। কাবাডি খেলা হা ডু ডু নামে ও পরিচিত ছিলো।
- ষোলগুটি : মাটিতে দাগ দিয়ে একটি আয়তক্ষেত্রকে ছোট ছোট বর্গে ভাগ করা এবং চালের মাধ্যমে অন্যের গুটিকে খেয়ে ফেলা।
- গোল্লাছুট: সাধারণত মেয়েরা একটা বেশি খেলত। কোন একজন খেলোয়াড় দম নিয়ে নির্দিষ্ট কোন একটি শব্দ উচ্চারণ করতে করতে কাউকে টাচ করে তাকে খেলার অযোগ্য করে দেয়া।
- সমতল জায়গায় এবং রাস্তায় চাকা ঘুরানো : একটি লোহার গোল আকৃতির চাকা যেটা চিকন রডের তৈরি এক ধরনের লাঠি দিয়ে চালিয়ে রাস্তায় বা সমতল ভূমিতে ঘোরানো।
- চোর পুলিশ : ঠিক মনে পড়ছে না এখানে আমরা কিভাবে খেলতাম।
- ঘুড়ি ওড়ানো: সাধারণত বিকেল বেলায় এ খেলাটি বেশি প্রচলন ছিল। রংবেরঙের বিভিন্ন আকৃতির ঘুড়ি আকাশে পতপত করে উড়তো। মাঝে মাঝে এটার প্রতিযোগিতা হতো।
- ওপেয়েনটি বাইস্কোপ : সাধারণত মেয়েদের খেলা। একটি নির্দিষ্ট ছড়া পড়তো খেলোয়াড়রা এবং ছড়ার শেষ পর্যায়ে একজন খেলোয়ার ফাঁদে আটকা পড়ে যেত।
- ক্যারম: সবার ধারণা আছে বলে বর্ণনা করলাম না।
- গুটি খেলা: ছোট ছোট নির্দিষ্ট পরিমাণ পাথরের টুকরো নিয়ে তা মাটিতে ফেলে দিয়ে আঙুলের সাহায্যে এক পাথর দিয়ে আরেক পাথরকে টাচ করা।
- জাম্বুরা দিয়ে ফুটবল খেলা: ফুটবল ততটা সহজলভ্য না হওয়ায় আমরা সাধারণত গাছ থেকে জাম্বুরা পেড়ে নিয়ে ওটা দিয়ে খেলতাম। তুলনামূলক ভাবে নরম হওয়াতে আমাদের পা টাও এতে অক্ষত থাকতো।
এর বাইরে ও নানান ধরনের খেলাধুলা প্রচলন ছিল যার অনেক গুলোই এখন আর মনে করতে পারছি না। আশা করি এই পোস্ট পড়ার সাথে সাথে আপনারাও আপনাদের সুদূর অতীতে ফিরে যাবেন এবং হয়তোবা কিছু কিছু নতুন খেলার কথা আপনাদের মনে পড়বে। যদি কোন খেলার কথা মনে পড়ে যায় আশা করি আমাদের সাথে শেয়ার করবেন।
মোঃ আওরঙ্গজেব চৌধুরী।
২৫ আগষ্ট ২০১৯।




