না আমি পাল্টাতে পারব না আমার অতীত
পারব না ছাড়তে কিছু অনুভূতি যেগুলো
অতবছর পরও সতেজ হয়ে আমার,
স্বপ্নের দেয়ালে অস্বচ্ছ ছবি এঁকে যাবে।
প্রতিনিয়ত আমাকে বন্ধি করে রাখবে তাদের,
মোহিত জগতের অপার মায়ায়।
না, আমি পারব না তাড়াতে তাদের সেসব
গল্পগুলোকে, আমার কল্পলোক হতে।
সম্মুখে অবিরাম ভবিষ্যৎ, যার ভবিতব্য
প্রবাহিত ঝর্ণার ধারায়, আমার ভাঙ্গা
ললাটে লেখা আছে।
কেমন করে সেগুলোকে ফিরিয়ে আনি,
হাজারো মানব সাগরের বুকে,
নিজেকে প্রতিষ্ঠিত করি, নিজের মত করে?
আজ আর নয় অতীতের আহাজারী
মায়া কান্নার সাথে, বেদনার পথচলা,
মুক্তির ডাক শুনেছি, মুক্ত পথের অবগাহনে,
আমার সত্ত্বা ভাসে, উন্মুখের আশার
জোছনা ঘেরা স্বপ্নের তেপান্তরে।
তোমাকে বিদায় দিয়ে,
আমার মনঃমন্দিরে নব দেবীর আগমনে।
-সূচক
Send private message to authorWhat’s your Reaction?







