গভীর রাতের মাঝে,
টিক করে ঘড়ির কাঁটা বারবার জানান দেয়, আমার ফুরিয়ে যাওয়া
হাতের পাতার কথা;
বলে আসে স্বপ্নের পথে, হাজারো স্বপ্নভাঙ্গা গল্পের কথা।
আমি পাড়ি নি সেটা তখন বুঝে উঠেতে,
বুঝি নি এ নির্মম সত্যতার অনিবার্য করুন বাস্তবতা।
এক পরবাস্তব জীবনের ঘানি টেনে টেনে আজ
ক্লান্ত আমার সর্বশ, আমার সর্বস্বত্বা।
দ্বৈত জীবনগামী ট্রেনে, আমার রাতের রূপসী শহর
হতে পাড়ি জমানোর সময় এসেছে।
আজ অন্যের জীবনের হিসেব-নিকাশ চুকানোর
সময় ফুরিয়েছে।
কেমন করে, জানি নে, আজ হয়তো পুরাতন জালোবাসার
জলাঞ্জলি দেয়া নিশ্চিত হয়েছে।
অদুর সম্ভাবনাকে হাত বাড়িয়ে, আগলে আপন করে
নেবার প্রয়োজন এসেছে।
কে জানে, হয়তো সত্যি সত্যি কেউ একজন অপেক্ষা
করছে, ভালোবেসে নয়তো লন্ঠন হাতে বসে রয়েছে,
এ আমার ভালোবাসার প্রতীক্ষায়,
বুকের নির্মম ব্যথিত কষ্টের
বেদনা মুছে ফেলার আশায়!
-সূচক
Send private message to author






