আমি এখন বৃদ্ধ।

চোখটা ঝাপসা হয়ে আসে
বেশী দূরে দেখতে পাই না
চামড়া গুলো ধীরে ধীরে
ঢিলে হয়ে যাচ্ছে।

রাতভর জেগে থাকি
অনেকটা সময়,
ঘুম পাড়ি দিয়েছে
সাত সমুদ্র আর তেরো নদী।

শরীরে বাসা বেঁধেছে
নানান রোগ শোক,
ধীরে ধীরে শরীরের
শক্তি কমে আসছে,
কমে আসছে স্মৃতিশক্তি।

অসহায় মনে হয় নিজেকে
খুঁজে বেড়াই আপনজন
কাছের মানুষ আজ সব
দুরে, অনেক দূরে
বিদেশ বিভূঁইয়ে ও অনেকেই
কাছে নেই কেউ আজ।

অবুঝ মন থেকে থেকে
খুজে ফিরে তাঁদের
চোখের কোনে
তাদের স্মরণে
থেকে থেকে জমে
বিন্দু বিন্দু জল।

অসহায় দৃষ্টি
তাকিয়ে থাকে দিগন্তে
কল্পনায় খুঁজে বেড়ায়
আপন জনদের।
কিন্তু কেউই দেখেনা
সেই চোখের জল
কেউই অনুভব করে না
বৃদ্ধ মানুষটার সেই কাতরতা।

আমি এখন বৃদ্ধ
এই সমাজ আর পরিবারকে
অনেক দিয়েছি আমি
এখন আমার প্রাপ্তির সময়
এর প্রতিদান পাবার সময়
কিন্তু এই সময়
কাছে নেই কেউ আমার।

অদৃষ্টকে তাই মেনে নিয়েছি
রোগ শোকে ভুগে
স্বজন পরিজন বিহীন
একাকী জীবন আমার
একদিন স্তব্ধ হয়ে যাবে
বন্ধ হয়ে যাবে
আমার হৃদস্পন্দন।

সব লেনদেন আমার
চুকে যাবে সেদিন
আমি সব কিছু থেকে
মুক্ত আজ
নশ্বর এই পৃথিবীতে
আমি আজ ঠিকানা বিহীন।

তোমাদের সবারই আছে ঠিকানা
আছে তোমাদের স্বজন,
আমি আজ সব বাঁধন
সব মায়ার বাঁধন থেকে মুক্ত।

বিদায় হে পৃথিবী
তোমরা আজ সুখী হবে,
কারন বৃদ্ধ এই মানুষটা
আজ তোমাদের সবাইকে
মুক্ত করে দিলো।
তোমরা আজ মুক্ত,
মুক্ত এক বিহঙ্গ।

টরন্টো, কানাডা।
০৭ অক্টোবর ২০২১।

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
Aowrangazeb Chowdhury
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!