ঘুমন্ত প্রভাতের সলতে নিভানো
প্রদীপের অশুভ ক্ষণে
আমার বিনম্র চিত্ত সর্বক্ষণ
অনল জ্বেলে রাখে।
তোমার আগমনী বার্তা পৌঁছে দেবার
আলোতে,
মৃতপ্রায় পত্রপল্লব চেয়ে থাকে।
পলাশী আগুনের ফুল্কি আঁকে,
বন হরিণী লজ্জায় মুখ লুকোয়,
খরস্রোতা তটিনী পথ বাঁকিয়ে চলে,
তবু তুমি এসেও আসো না।
কেন মনঃমন্দিরের কপাট খুলেও
বদ্ধ রাখো?
কেন আজন্ম বারণ আমার,
তোমার ষোল আনা অন্তরের
এক আনা ভালোবাসা পাবার?
-সূচক
Send private message to authorWhat’s your Reaction?







