সেদিন ছিল অপ্রিয়ের জন্মদিন, প্রিয়তমা তার জন্যে এক বান্ডেল রক্ত গোলাপ নিয়ে এলো
অপ্রিয় নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে দেখছে, প্রিয়তমার চোখের মাঝে হারাবার আর কোনো ইচ্ছে নেই
প্রিয়তমা বলল, “শুভ জন্মদিন…” এগিয়ে ফুলগুচ্ছ, “নাও না…”
অপ্রিয় চুপ করে বসে রইল, কথা না বাড়িয়ে, সে উদাস মনে শেষ গোধূলিতে অপার
আকাশে বিহঙ্গের হারিয়ে যাওয়া দেখছে।
স্থির মেঘমল্লার আড়ালে দৃঢ় বিজলীর হাঁসি, যেন আকাশ ছুঁয়ে ধরণীতে ছুড়ে পড়ছে,
প্রিয়তমা ভয়ে কুঁকড়ে উঠে, এক ফালি অবাক-লাজুক চাহনি দিয়ে,
“চলো এবার নাহয় উঠি? দেখছ না, আজ ঘন বর্ষণ নামবে যে!”
অপ্রিয়ের মনের আঙিনায় লুকনো ধুলির ময়লা, ধুয়ে যেন বিধাতা আজ ভালোবাসার বীজ বুনে
দিবেন, হৃদয় মৃদু স্বরে বলে, “আজ নাহয় মুক্তি হোক, সেসকল অপ্রয়োজনীয়তার। এ প্রিয়তমার
ভালোবাসাগুলো নাহয় আমার হোক, চির জীবনের জন্যে।”
এক পলক প্রিয়তমার কাজল মাখা অক্ষিকোটরে, জগতের বিস্ময়ের মাঝে কিছু বেদনার ছাপ
যেন বিধাতা এঁকে দিয়েছেন, সেটা কি আমার জন্যে? ভাবল এক দম অপ্রিয়।
মলিন ঠোট বাঁকিয়ে, সে প্রিয়তমার গুটিয়ে রাখা হাত স্পর্শ করে, “চল, এবার নাহয় ঘরে ফিরা
যাক।”
(অসমাপ্ত)
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author






