রজনীর গাঢ় নিরবতার ভেঙ্গে পড়া অবচেতন শূন্যটার গভীর জিজ্ঞান গজ্ঞে,
নিশিচর বিহঙ্গের ডানা ঝাপটানোর বিচলিত শব্দে, কিছু পথ ভোলা পথিক থমকে দাড়ায়।
পূর্ণিমার রূপালী আভায়, মোহিত পাবন এক রূপসীর কুন্তলের ঘ্রান ভাসিয়ে আনে,
এক স্বপ্নচারীর জন্যে নব অভিযানের ডাক তুলে,
সে কী কখনও সে পথে পা বাড়াবে?
নাকি তখনো, সে পূর্ব জীবনের ফেলে আশা সুখের সন্ধানে বের হবে?
কি ঘাসফড়িঙ, তাদের নীল নিশ্বাসের সাথে, ধরণীর পরে, বিদায় টানে ছন্দে ভাঙ্গা জীবন
পরিসীমার গল্প বলে।
হ্যাঁ, আমি তাদের কথা বলি, হয়তো ভুল কোনো পথের কান্নার সুর তুলে,
অন্য জমিনের, অন্য আসমানের সাদা ছবি আকি।
বিচলিত কন্ঠ তখন কাকে যেন ডাকে, থেমে থেমে একটু এগিয়ে ঘন নিশ্বাসদের দলে,
আজো কী কোনো, শিকল ভাঙ্গা বিহঙ্গরা ডানা মেলে?
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author






