যোদ্ধার কথা

তোমাকে কে বলেছে,’যোদ্ধারা কখনো ক্লান্ত হয় না’? 
তীব্র ক্লান্তিতে মাঝে মাঝে তাদের হাতের তলোয়ারটিও খসে পড়তে চায়। 
মাথায় এঁটে বসা শিরস্ত্রাণটিও ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে। 

তোমাকে কে বলেছে,’যোদ্ধারা কখনো পরাজিত হয় না’? 
ঝর্ণার ধারে বিশাল মাঠের কোনও এক বৃক্ষের নীচে
কারো কোলে মাথা রেখে তাদেরও শুয়ে থাকতে ইচ্ছে করে। 
যোদ্ধা চায়,কেউ তার চুলে বিলি কেটে দিক,
কেউ তাকে ভালোবাসুক। 
কেউ আহ্লাদী কন্ঠে বলে উঠুক,”এবার পারো নি তো কী হয়েছে? 
পরেরবার নিশ্চয়ই পারবে।”  

তোমাকে কে বলেছে,’যোদ্ধারা ভালোবাসতে জানে না’?
নিজের গর্বিত আর রাগী চেহারার আড়ালে সে ভালোবাসার বিশাল সমুদ্রটাকে খুব কায়দা করে লুকিয়ে রাখতে জানে।

তোমাকে কে বলেছে,’যোদ্ধারা কখনো পরাজিত হয় না’?  
তোমাকে কে বলেছে,’যোদ্ধারা কখনো ক্লান্ত হয় না’?

Send private message to author
What’s your Reaction?
2
3
0
1
0
0
3
Share:FacebookX
Avatar photo
Written by
Munif Muhtasim
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!