সন্তান

শিল্পপতি মোতালেব সাহেব, মারা যাওয়ার আগে ছেলেকে কাছে ডেকে হাতে হাত চেপে ধরে কাঁপা কাঁপা কন্ঠে বললেন, “জীবনে কোনদিন ভালো কাজ করিনি। যতদিন সামর্থ্য ছিলো ততদিনে একমাত্র ছেলেকে মানুষ না করে অমানুষ করেছি, সেই অমানুষ ছেলের কাছে একটি শেষ আবদার আছে।”
মোতালেব সাহেবের ছেলে আমির সাহেব, একগাল হেঁসে বললেন,” যথাসাধ্য চেষ্টা করবো, বলুন।”
 – “আমি মরার পরে আমার নামে একটি এতিমখানা দিও, যেন ওপারে বসেও সওয়াব পাই। আমার সওয়াবের পাল্লা অনেক হালকা।” 
ছেলের হাত ধরে থাকা অবস্থায়ই মারা গেলেন মোতালেব সাহেব। কিছুদিনের ভিতর চল্লিশাও হয়ে গেল। 


২.

আমির সাহেবের সাথে এক লোক দেখা করতে এসেছে। 
লোকটা এসেই তার পা জড়িয়ে ধরলো,  “স্যার, আপনার পায়ে পড়ি, আমার জমিটা দখল করবেন না, ওই জমি হারালে আমি পথে বসে যাবো।”
আমির সাহেব সিগারেটে টান দিতে দিতে বললেন,”ওই জমিতে আমার বাবার নামে এতিমখানা হবে।”

-Shakib Reza

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
2
0
0
Share:FacebookX
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!