শীতের এক রাতে

অনেক দিন পর খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। শীতের সময়।
সারাদিন হৈ-হুল্লোড় করেই কাটে।আর সন্ধ‍্যা হলেই টিভির সামনে।বেড়াতে গেলে এভাবেই দিন কাটে।তবে এইবার আমি এক অদ্ভুত ঘটনার শিকার হলাম।
আমার খালার বাসাটা এরকম যে,
দুদিকে লম্বা বারান্দায় ঘর। আর মাঝখানে উঠান।
কারেন্ট চলে গেছে।টিভি দেখা বন্ধ। ছোট বাচ্চারা আরেক ঘরে গিয়ে বসে আছে। আমার ভাবি বাড়ির এক মাথায় ঘরের বারান্দার সাথে যে উনুন ছিল ঐখানে রান্না করতেছেন। আর মামি পাশে বসে গল্প করতেছেন।
তো আমি বাসার লম্বা উঠানটায় হাটতেছিলাম। কারেন্ট নেই তবু আলো আছে কিছুটা।ভাবি যেখানে রান্না করতেছেন ঐখান থেকে সারা বাসায় আবছা আলো পড়তেছে।বাসার অন‍্য মাথায় গেইট। যার দরজা আমি সন্ধ‍্যা বেলায় নিজ হাতে বন্ধ করেছি। এখনো পর্যন্ত কেউ খুলে নি।
শীত ছিল তবে কোয়াশা ছিল না। হালকা হালকা শীত লাগছে। আমি হাটতেছি এই সময় আমর ভাতিজি আমাকে ডাকল। প্রসাব করবে। এক ভয় পাচ্ছে। বাসার গেইটের সাথে একপাশে টিউবওয়েল তারপরই তিনটি বাথরুম। আমি ঐখানের সামনের উঠানে দাড়ালাম। তারপর সে বের হয়ে ঘরে যেতে লাগল। আমি বললাম যে আমার জন‍্য মেরিলটা আনতে। সে আনতে গেল আর আমি আবার বাসার অন্য মাথা থেকে গেইটের দিকে যেতে থাকলাম। হঠাৎ আমার সাথে আমার মামাতো এসে হাটতে লাগল। কখন এলো খেয়াল করিনি। হাটতে হাটতে গেইটের দিকে যেতে লাগলাম। কিন্তু আমার ভাতিজির ডাকে থমকে গেলাম। কিন্তু আমার বোন যেতে লাগল। অন্ধকারে মুখ দেখা যাচ্ছিলনা। তবে অবয়ব স্পষ্ট। সে যেতে লাগল। আমার ভাতিজি পেছন থেকে আসতে লাগল আর বলতে লাগল, চাচা গেইটের দিকে কে যায়?
আমি কথা বলতে পারছিনা। কি যেন আমাকে মোহিত করে ফেলেছে। নড়ছিও না। ভাতিজি কাছে আসতে আসতে দেখি ঐ অবয়ব টা গেইটের দিকে গিয়ে ফটকটা খুলল। আর ফটক পুরো খুলে ফটকের এক পাশে মিলিয়ে গেল। আর বাহিরটা চাদের আলো না থাকা সত্বেও আমি বাসার বাইরটায় আলো দেখতে পাচ্ছি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। তবে যেন অচেতন হয়ে পড়েছি। ভাতিজি এসে আমাকে মেরিল দিল। সেও দেখেছে। আমি তাকে নিয়ে আমার ঐ মামাত বোন কে খুজতে যাই। কিন্তু গিয়ে দেখি সে বসে আছে। গল্প করছে। কেউ গেইট খুলেছে কিনা জিঙ্গেস করলাম কিন্তু কেউ খুলে নি। আমার মনে হয়েছিল এটা চোখের ভুল। কিন্তু তাই বলে কি একিসাথে দুজনের। আবার দরজা খুলাটাও ত চোখের ভুল হতে পারে না। কারণ পরে গিয়ে দেখি দরজা খুলাই রয়েছে। অশরিরী যদি না থাকে তাহলে কে করল। চোখের ভুল হতে ত পারে না। কারণ দুজন একসাথে একি দৃশ্য দেখেছি। আবার গেইটের দরজাটাও খুলা।
ঘটানা হয়ত এখানেই শেষ হত। কিন্তু পরদিন যখন দেয়াল টপকে অন‍্য খালি বাসাটায় নামার আগ মুহূর্তে যখন দেখি ঐ আমার বোনের মতই অবয়ব টা। দিনের আলো ছিল বিধায় আমার বোনের মত কাপড় পড়া ছোট্ট মেয়ে যখন ঐ বাসাটার গেইটের দিকে দৌড় দিল। আমি সাথে সাথেই দৌড় দিই। কিন্তু পাইনি।
আমার মামাতো ভাইটা যে ঐ খালি বাসাটায় গেইট দিয়ে আসছিল।গেইট থেকে বেশ দূরেই রয়েছে।তাকে জিঙ্গেস করলাম। বলল, না। কাউকেই দেখেনি।
আমি আজো এই সমীকরণ টা মেলাতে পারিনি…………….

লেখক : Saiful Islam Robin

Send private message to author
What’s your Reaction?
0
2
0
2
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
Saiful Islam Robin
3.3 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!