তুমি বিহীন শূন্যতার অনুভূতি

অপরাহ্নে তেতুল বনে আমার ছায়া-কায়ায়
তুমি বিহীন শূন্যতার কেরিকাটা মৃৎশিল্প
সেথায় রংহীন পাতা আর গন্ধহীন ফুল
স্মরণের আবরনে মনে আনে অতীতের ভুল।

আয়োজনের পূর্ণতায় সাজিয়ে নৈবেদ্যের ডালা
শূন্যতার অনলে পুড়ে পুড়ে লগ্ন শেষে
পূজারীর পূজার পুষ্প হলো অবশেষে বাসি
যে ফিরিয়ে নিয়েছে আঁখি তারেই ভালোবাসি।

পুরোনো স্মৃতি যেন ছাইচাপা আগুন পাহাড়
একটু তুষের ছিটা পেলেই জ্বলে আর জ্বালায় নিভৃতে
দিন শেষে চন্দনের ডালে বিহঙ্গের গান
আমার বিরহের প্রান করে আরো আনচান।

তোমাকে ছাড়া যেন শূন্যতার অনন্ত প্রহরে
দোয়েলের আকূল করা ক্লান্ত কন্ঠের শীষ
কলমী জলের ঘ্রাণে রাজহংষের জলকেলী
আমি এখন দু:খের কথা সাঁঝের জোনাককে বলি।

অপরাহ্নে তেতুল বন মৌনতার চাঁদরে ঘেরা
ঘাসেরা অপেক্ষার মালা গাঁথে শিশিরের বিন্দুতে
বার বার সবার আসেনা সুযোগ জীবন সাজাবার
শূন্যতা ঘুচাতে তোমার সাথে দেখা হলনা আরেকবার।

Md. Maidul Sarker ( মোঃ মাইদুল সরকার)

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
মো: মাইদুল সরকার
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!