একদিন অভাবের দিনগুলো লিখে কাঁদিয়েছিলাম লাখো নরম হৃদয়ের মানুষকে।
সেই অভাবের দিনগুলো ও কাছের মানুষদের নিষ্ঠুরতা মাড়িয়ে আমি এখন আলোক নগরীতে।
অহংকার করার মত একজন মা আছে আমার।
জীবন সংগ্রামী, নির্লোভ ও দৃঢ়চেতা মায়ের মুখের হাসিকে আমি সুখ বলে জানি।
আমার হৃদয়ের স্পন্দন রাজকন্যা আম্মাপাখি বেঁচে থাকার অনুপ্রেরণা।
মায়া খুঁজে বেড়াই।
মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যাই।
তারপরও মানুষে আসীম আস্থা রাখি।
সাধারণ, সাদাসিধে জীবন খুব পছন্দ। ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক হিসেবে রোগী দেখার পাশাপাশি মানুষের জীবনের গল্প শুনি।
প্রতিনিয়ত জীবন দেখি।
সেই দেখা জীবনের কিছু টুকটাক গল্প কলমে তুলে আনি নিয়মিত।
Recent Comments