Avatar photo

Aowrangazeb Chowdhury

আমার জন্ম চট্টগ্রামে। বাবার চাকুরীর সুবাদে বেড়ে ওঠা আর লিখাপড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স আর মাস্টার্স করেছি। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীতে কাজ করেছি প্রায় ১২ বছর।

সেনাবাহিনী চাকুরী ছাড়ার পর হোটেল শেরাটন, ঢাকায় নিরাপত্তা বিভাগীর প্রধান হিসেবে কাজ করছি প্রায় চার বছর। এরপর বাংলাদেশে বেশ কয়েকটি দেশী বিদেশী প্রতিষ্ঠানে অনেক বছর কাজ করেছি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে।

এরপর আমি বিদেশ পাড়ি জমাই। বর্তমানে আমি কানাডার টরেন্টো শহরে স্থায়ীভাবে বসবাসরত। এর মধ্যে একবার দেশে গিয়ে বেশ কিছু দিন ছিলাম। তখন আমি দুটো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এমবিএ পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকতা করেছি প্রায় তিন বছর।

ছোটকালে বিচ্ছিন্ন ভাবে কিছু লেখালেখি করেছি। এগুলো উল্লেখ করার মত তেমন কিছু নয়। খুব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করি। এরপর পাঠকদের আগ্রহের কারণে আর তাঁদের অনুরোধে লেখালেখির পরিমান ধীরে ধীরে বাড়িয়ে দেই।

আমি মুলত জীবনধর্মী বিষয় নিয়ে লেখালেখিতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে আমার লিখাগুলো নিয়ে দুটো পান্ডুলিপি প্রস্তুতির কাজ শুরু করেছি।

এই ফোরামের মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি কৃতার্থ।

আপনাদের সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা।

২৩ মে ২০২১।

আউট অফ সাইট, আউট অফ মাইন্ড : কালের পরিক্রমায় প্রায়োগিক ভিন্নতা।

“আউট অফ সাইট, আউট অফ মাইন্ড” এই কথাটি বোধ করি বিশ্বের সব জায়গাতেই প্রচলিত আর বহুল ব্যবহৃত একটি বাক্য। কথাটির মধ্যে যে একেবারেই সত্যতা নেই তা কিন্তু নয়। তবে সময়ের বিবর্তনে এই কথাটির প্রায়োগিক মাত্রায় ভিন্নতা এসেছে বলে মনে হয়। আমার...

আনন্দে ভরা, মায়া মমতায় ঘেরা, অল্পতেই তুষ্ট আমাদের বর্নময় শৈশব।

আমাদের যাদের জন্ম পঞ্চাশ আর ষাট দশকের মাঝামাঝি বা তার ও খানিকটা পরে তাদের শৈশব আর কৈশোর কেটেছে স্বপ্নময় এক নির্মল আনন্দে। সে সময়টাতে পরিবার গুলোতে আর্থিক প্রাচুর্য তেমন ছিল না। তবে অভাবের তাড়নাটা ও লক্ষণীয় ভাবে প্রকট ছিল না। আন্তরিকতায় ভরা...

আমাদের নিত্য দিনের কেনাকাটা : প্রত্যাশা একটু ভালোবাসার পরশ

আমরা প্রায় সবাই নিয়মিত বাজার করতে যাই। বাজারে একই জিনিসের জন্য বড়, ছোট, মাঝারী, গরীব, অসহায় বিভিন্ন রকম বিক্রেতা দেখতে পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে বিক্রেতার ধরন অনুযায়ী একই মানের জিনিসের দাম বিক্রেতা ভেদে কিছুটা কম বেশী ও হয়ে থাকে। একজন...

অন্যরকম ভালোবাসা অন্যরকম অশ্রু

পারিবারিক আর রক্তের সম্পর্কের ভালোবাসা স্বাভাবিকভাবে প্রত্যাশিত। বাবা-মা,পুত্র-কন্যা, ভাই-বোন, স্বামী-স্ত্রীর ভালোবাসা এগুলো একেবারেই সহজাত। এর বাইরে আরেক ধরনের ভালোবাসা আছে যে ভালবাসার গাঁথুনী অনেক শক্ত। যে ভালোবাসা আপনার আবেগকে ছুঁয়ে যায়...

ছোটবেলায় গরুর নলা খাওয়া : এক অঘোষিত যুদ্ধ

নেহারী আমাদের প্রায় সকলেরই অত্যন্ত প্রিয় একটি খাবার। খাসীর নেহারীর চাইতে তুলনামূলক ভাবে গরুর নেহারীই লোকজনের কাছে বেশী প্রিয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে নেহারী রান্না আর পরিবেশনায় ও পরিবর্তন এসেছে অনেক। বলছি স্বাধীনতা পূর্ব বাংলাদেশের কথা। আমরা...

ষাট দশকে আমার মা, আপনার মা

৬০ দশক ছিল আমাদের শৈশব আর কৈশোর। সে সময় বাংলাদেশে শহুরে জনপদ ছিল একেবারেই সীমিত। জনগণের বেশীর ভাগই বাস করতেন গ্রামাঞ্চলে। যে সমস্ত লোকজন শহরে চাকুরী করতেন তাঁদের বেশীর ভাগের পরিবারই তখন থাকতেন গ্রামের বাড়িতে। রাত যখন আটটা তখন গ্রামাঞ্চলে গভীর...

লেইস ফিতা চুড়ি

“লাগবে লেইস ফিতা চুড়ি, লেইস ফিতা চুড়ি।” বেশী দিন আগের কথা নয় যখন বাংলাদেশে মহিলাদের বিশেষত গ্রামীণ মহিলাদের মার্কেটে গিয়ে বাজার করার দৃশ্য সচরাচর দেখা যেতো না। খুব অল্প পরিমাণে যে সব মহিলাদের মার্কেটে দেখা যেত তাদের সাথে ও প্রায় সব...

টেলিগ্রাম আইছে টেলিগ্রাম আইছে

৬০ দশকের কথা। তদানীন্তন পূর্ব পাকিস্তান, তথা আজকের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা তখন একেবারেই সেকেলে ধরনের। বড় বড় শহর ছাড়া আর কোথাও টেলিফোন যোগাযোগ নেই। বেশীর ভাগ টেলিফোনে কথা হতো এক্সচেঞ্জের মাধ্যমে। ছোটখাট শহর গুলোতে প্রথমে ডায়াল করে এক্সচেঞ্জকে...

নাইওর, নাইওরী : সুখ, দুঃখ, আনন্দ, বেদনা আর অশ্রু।

বলছি আমাদের ছেলে বেলার কথা। আমরা তখন শিশু কিশোর। সমাজ তখন আজকের মত এতটা অগ্রসর ছিলো না। মানুষের জীবন যাত্রা চাল চলন, জীবন যাপন ছিলো একেবারেই সহজ সরল আর সাদামাটা। যোগাযোগ ব্যবস্থা ছিলো একেবারেই অনুন্নত। গরুর গাড়ী, নৌকা এই গুলোই ছিল যোগাযোগের সবচেয়ে...

অব্যক্ত কান্না

মরিয়ম বেগমের বিয়ে হয়েছে প্রায় ১৫ বছর। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মরিয়ম। পড়াশোনা খুব বেশি এগোয়নি। ১৩/১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় মরিয়মের। স্বামী রাকিব সাহেব মফস্বল শহরে একটি ছোটখাটো চাকরি করেন। ছেলেমেয়ে নিয়ে মরিয়ম থাকেন গ্রামের...

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!