Avatar photo

Aowrangazeb Chowdhury

আমার জন্ম চট্টগ্রামে। বাবার চাকুরীর সুবাদে বেড়ে ওঠা আর লিখাপড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স আর মাস্টার্স করেছি। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীতে কাজ করেছি প্রায় ১২ বছর।

সেনাবাহিনী চাকুরী ছাড়ার পর হোটেল শেরাটন, ঢাকায় নিরাপত্তা বিভাগীর প্রধান হিসেবে কাজ করছি প্রায় চার বছর। এরপর বাংলাদেশে বেশ কয়েকটি দেশী বিদেশী প্রতিষ্ঠানে অনেক বছর কাজ করেছি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে।

এরপর আমি বিদেশ পাড়ি জমাই। বর্তমানে আমি কানাডার টরেন্টো শহরে স্থায়ীভাবে বসবাসরত। এর মধ্যে একবার দেশে গিয়ে বেশ কিছু দিন ছিলাম। তখন আমি দুটো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এমবিএ পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকতা করেছি প্রায় তিন বছর।

ছোটকালে বিচ্ছিন্ন ভাবে কিছু লেখালেখি করেছি। এগুলো উল্লেখ করার মত তেমন কিছু নয়। খুব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করি। এরপর পাঠকদের আগ্রহের কারণে আর তাঁদের অনুরোধে লেখালেখির পরিমান ধীরে ধীরে বাড়িয়ে দেই।

আমি মুলত জীবনধর্মী বিষয় নিয়ে লেখালেখিতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে আমার লিখাগুলো নিয়ে দুটো পান্ডুলিপি প্রস্তুতির কাজ শুরু করেছি।

এই ফোরামের মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি কৃতার্থ।

আপনাদের সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা।

২৩ মে ২০২১।

আমাদের শৈশবের বিনোদন, সে আমলের খেলাধুলা।

আমাদের ছোটকালের আনন্দ ও প্রচলিত খেলাধুলা। স্মৃতিতে ভর করে যতটুকু পেরেছি মনে করতে। এর বাইরে আপনার যদি কোন খেলার কথা মনে পড়ে দয়া করে যোগ করতে পারেন। আশা করি সবাই এতে আনন্দ পাবে। আমরা ছোট কালে প্রযুক্তিগত উৎকর্ষতা দেখিনি। আমাদের খেলাধুলা গুলো ছিল...

ব্যস্ত ছিলাম, ভুলে গেছি বনাম মনে ছিলো, ইচ্ছে হয়নি।

জীবন, জীবিকা আর সামাজিকতার প্রয়োজনে আমাদেরকে অনেকের সাথেই যোগাযোগ রাখতে হয়। হাজারো ব্যস্ততার মাঝেও আমরা পরস্পরের সাথে যোগাযোগ রাখি, আসা যাওয়া করে সামাজিকতা রক্ষা করি। আজকাল টেলি যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কারনে ব্যক্তিগত ভাবে যোগাযোগের...

বিয়ের কনের যোগ্যতা : সেকাল।

বিয়ের আগে বর কনে দু’পক্ষই বিভিন্ন ভাবে পরস্পরের যোগ্যতা যাচাই করে থাকেন।‌ এই প্রথা সব সময়েই ছিল। তবে সময়ের বিবর্তনে এর ধরনে পরিবর্তন এসেছে। পাল্টে গেছে এখন অনেক কিছুই। বাংলাদেশে বিয়েতে ঘটকের প্রথা বহু আগে থেকেই প্রচলিত। এই প্রথা এখনো...

ভাইয়া থেকে আঙ্কেল

আমি দীর্ঘদিন থেকেই কানাডা প্রবাসী। জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করতে হয়। আমি মূলত ১০ বছর থেকে দোভাষীর(ইন্টারপ্রেটার এন্ড ট্রান্সলেটর) কাজ করি। বিভিন্ন ফেডারেল, প্রভিন্সিয়াল ও অন্যান্য অনেক প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে আমাকে অনেক কাজ করতে হয়।...

“আই ডোন্ট কেয়ার”

ইদানীং কালের বহুল ব্যবহৃত একটি বাক্য। এই বাক্যটি ব্যবহৃত হচ্ছে বহুকাল থেকেই। তবে হাল আমলে এটার ব্যবহার, ব্যবহারের পরিধি আর প্রেক্ষিত বেড়ে গেছে বহুগুণ। আরো কিছু কিছু বাক্যাবলী ও ইদানিং বেশ ব্যবহার হয়। যেমন, “হু-কেয়ারস,” “আই ডোন্ট...

ফেসবুক পোস্ট : লাইক – আনফ্রেন্ড যোগসূত্রীতা।

ফেসবুকে প্রতিদিন আমরা অগুনতি পোস্ট দেখতে পাই। এই পোস্ট গুলো পড়ে অনেকেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সমস্ত প্রতিক্রিয়ারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে “লাইক।” ব্যক্তিগত আর সামাজিক সম্পর্ক রক্ষায় লাইকের একটি গুরুত্বপূর্ণ...

হঠাৎ ধুমকেতু।

হঠাৎ করে দেখাহঠাৎ করেই জানাএ যেন এক ধুমকেতুঝড়ো অন্ধকার রাতেরআচমকা বিদ্যুৎ চমকানো। ধীরে ধীরেভালো লাগার ব্যাপ্তিঅজানা এক আকর্ষণক্ষণে ক্ষণে আচ্ছন্ন করেসারাটা হৃদয়। ইচ্ছে হয়জীবনের না বলা গল্পঅব্যক্ত বেদনাআর সূক্ষ্ম অপ্রাপ্তি গুলোসব উজাড় করেব্যক্ত...

ঘরের কথা পরে জানলো ক্যামনে।

প্রথম পক্ষ: “তোমাকেই শুধু এই কথাটি বললাম। আর কাউকেই বলিনি। তুমি আমার খুবই আপন জন। বিশ্বস্ত। তাই শুধু তোমাকে জানালাম বিষয়টি। আমি জানি তুমি এটি কারো সাথে শেয়ার করবে না। আমি এও জানি এটি সম্পূর্ণ গোপন থাকবে তোমার কাছে। তোমার উপর সেই বিশ্বাস আমার...

জলসিড়ি : এক স্বপ্নের জাল বোনা।

সময় পেরিয়ে যায় দ্রুত। স্মৃতিময় শিশুকাল, উদ্দীপ্ত দুরন্ত কৈশোর আর যাপিত যৌবন পেরিয়ে আজমল সাহেবের বয়স আজ ৫৫। মনে হয় এই সেদিনই তো দেশপ্রেমের এক অদম্য আর সুপ্ত বাসনা নিয়ে সামরিক বাহিনীতে যোগদান আর আজ ভাবেন কেমন জানি অতি দ্রুত জীবন থেকে তিরিশ টি...

মানুষ মানুষের জন্য : করোনা বাস্তবতায় এবারের ঈদুল আযহা।

আর কয়েক ঘন্টা পরেই ঈদুল আযহা। করোনার কারণে সারা বিশ্বব্যাপী একটি দুর্যোগ পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। করোনার প্রভাব কমাতে সারাদেশে মাঝে মাঝে লক ডাউন আর চলাচল নিয়ন্ত্রণের কারণে সাধারণ কর্মজীবী আর দিন এনে দিন খেটে খাওয়া মানুষ...

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!